নরসিংদীর মাধবদ্বী উপজেলায় এক তরুণীকে অপহরণের পর হ/ত্যা করার অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার সকালে কোতালিরচর এলাকার দড়িকান্দি গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা অবস্থায় ওই তরুণীর মর/দেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন যুবক ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং তাকে ধর্ষ/ণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই পরিবারটি আত/ঙ্কে ছিল।
বুধবার ভুক্তভোগী তরুণীর বাবা তাকে নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, পাঁচজন যুবক জোরপূর্বক তরুণীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
হঠাৎ এ ধরনের ঘটনায় হতভম্ব হয়ে পড়েন তার বাবা। পরে তিনি আশপাশের লোকজনকে নিয়ে খোঁজাখুঁজি করলেও মেয়ের কোনো সন্ধান পাননি। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে যান এবং পুরো রাত উদ্বেগের মধ্যে কাটান।
২০২৬ সালে ফিতরা কত? জানুন
পরদিন সকালে স্থানীয় কৃষকরা একটি সরিষা ক্ষেতের মধ্যে তরুণীর মর/দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর/দেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি হাত বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল, যা হ/ত্যার আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হ/ত্যা/কাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, “মর/দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পূর্বের ধর্ষ/ণের ঘটনাটি ধামাচাপা দিতেই তাকে অপহরণ করে হ/ত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।
নরসিংদীতে নির্মম হত্যা
বাবার সামনে অপহরণ 😢
সরিষা ক্ষেত থেকে মরদেহ
0 মন্তব্যসমূহ