Header Ads Widget

Responsive Advertisement

২০২৬ সালে ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

 



ফিতরার হার ২০২৬

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। এ বছর বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা। উল্লেখ্য, গত বছরও ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার একই ছিল।

বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফিতরার হার ঘোষণা করেন।

কুমিল্লার লালমাইয়ে মাদ্রাসা ছাত্রের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

ইসলামি শরিয়াহ অনুযায়ী, ফিতরা নির্ধারণ করা হয় নির্দিষ্ট খাদ্যশস্য যেমন গম, যব, খেজুর, কিসমিস ইত্যাদির বাজারমূল্যের ভিত্তিতে। সেই হিসাবে এবারও সর্বনিম্ন ১১০ টাকা ধার্য করা হয়েছে। তবে যারা সামর্থ্যবান, তারা চাইলে সর্বোচ্চ ২৮০৫ টাকা বা তার বেশি পরিমাণও আদায় করতে পারবেন।

ফিতরা হলো ঈদুল ফিতরের আগে গরিব ও অসহায় মানুষের মাঝে সাহায্য পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি রোজাদারের ভুলত্রুটি পরিশুদ্ধ করে এবং দরিদ্রদের মুখে ঈদের আনন্দ তুলে ধরতে সহায়তা করে। ইসলামি বিধান অনুযায়ী, ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা উত্তম। তবে রমজান মাসের মধ্যেই আগাম ফিতরা প্রদান করাও বৈধ।

ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা নির্ধারিত হারের ভিত্তিতে সময়মতো ফিতরা আদায় করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান।

  • রমজানের গুরুত্বপূর্ণ আমল

  • ফিতরা কিভাবে আদায় করবেন


  • আরো পড়ুন

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ