ভোটের মাঠে হঠাৎ অভিযান!
নির্বাচনী গাড়িতে মিলল লাখ লাখ টাকা!
এটা কি ভোট কেনার ইঙ্গিত?
লক্ষ্মীপুরে তোলপাড়!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।
নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন।
প্রাথমিকভাবে জানা গেছে, জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ৮০ লাখ টাকা জব্দ করা হয়।
গাড়িটি বিএনপি প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী কার্যক্রমে ব্যবহার করা হচ্ছিল। গাড়িটিতে ছিলেন তার খালাত ভাই ও ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামল।
ঘটনার পর সেনাবাহিনী বদরুল আলমকে আটক করে এবং তাকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি ইতোমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভোটের আগে এমন ঘটনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররা।
বিশ্লেষকদের মতে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে অর্থের অপব্যবহার রোধে প্রশাসনের এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ