ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?ঢাকাসহ ৫ বিভাগে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা
ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির নতুন সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস!
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সারাদেশ।
কেউ পশুর হাটে, কেউবা কেনাকাটায়—চারদিকে এখন ঈদের আমেজ।
তবে এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর দিয়েছে নতুন দুঃসংবাদ।
বেশ কয়েকদিন ধরেই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে টানা বৃষ্টি।
আর এবার ঈদের দিনও দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অফিস জানিয়েছে—
ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ঈদের আগের রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হতে পারে।
বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদদের মতে—
ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোথাও বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে।
এছাড়া দুপুরের পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ধরনের ঝড়ের আশঙ্কা রয়েছে।
তবে স্বস্তির খবরও আছে।
আবহাওয়া অফিস বলছে—
এই বৃষ্টি টানা সারাদিন না হয়ে থেমে থেমে হতে পারে। অর্থাৎ এক থেকে দুই ঘণ্টা বৃষ্টি হওয়ার পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে।
এদিকে মৌসুমি বায়ু এখনো মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
জুনের শুরুতে এটি বাংলাদেশের ওপর সক্রিয় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
একই সঙ্গে সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।
তবে আপাতত বড় ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।
সব মিলিয়ে—
ঈদের দিন বাইরে বের হওয়ার আগে অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
0 মন্তব্যসমূহ