Header Ads Widget

Responsive Advertisement

ওসমান হাদি হত্যার প্রধান ২ আসামি গ্রেফতার ভারতে , Osman hadi Case

 



রাজধানীর পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি-কে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত দুই প্রধান আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়-এর খবরে বলা হয়েছে, বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।

তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য অন্তর্বর্তী সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেই ফয়সাল করিম মাসুদ, তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। যাতে তদন্ত চলাকালীন সম্ভাব্য অর্থ লেনদেন বা অর্থ গোপন করার সুযোগ না থাকে।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখনো এই গুলি হামলার ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো মামলার সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য আর্থিক যোগসূত্র এবং লেনদেন পরীক্ষা করছে।

এর আগে হাদি হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। মামলাটি তদন্ত শেষে গত ৬ জানুয়ারি ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)

তবে মামলার বাদী অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডি-কে নির্দেশ দেয় এবং নতুন করে প্রতিবেদন দাখিল করতে বলে।

এদিকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ইতোমধ্যে কয়েকবার পিছিয়েছে বলে জানা গেছে।

বর্তমানে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে নিয়ে তদন্তে নতুন অগ্রগতি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ' গ্রেফতার




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ