Header Ads Widget

Responsive Advertisement

শেরপুরে কেন্দ্র থেকে ৩ ব্যালট বই ছিনতাই, উদ্ধার ১টি


 

শেরপুরের সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছিল। হঠাৎ কয়েকজন বহিরাগত ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে মোট তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের।

পরে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যালট বইয়ে নির্দিষ্ট একটি প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল বলে জানা গেছে। তবে এখনো একটি সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই উদ্ধার করা যায়নি।

ঘটনার পরপরই প্রশাসনকে অবহিত করা হলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

উল্লেখ্য, শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। তবে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। মোট ১৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ